বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই। সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
জিন্নাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বড় ভাই ইলিয়াস আলী।
তিনি বলেন, মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন জিন্নাত। সোমবার রাত ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তির স্বীকৃতি দেয়। আর কশেনের চেয়েও তিন ইঞ্চি বেশি লম্বা হলেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের জিন্নাত আলী।
বার্তা বাজার/এস.আর