করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারছে না। এমন অবস্থায় সরকারদলীয় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন দেশব্যাপী কৃষকের ধান কেটে দিচ্ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক ব্যক্তি জমির কাঁচা ধান কাটছেন। যিনি ধান কাটছেন তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের সাংসদ ‘তানভীর হাসান ছোট মনির’ বলে অনেকে উল্লেখ করেন। ভিডিওটিতে আরও স্থানীয় কয়েকজন নেতাও অংশ নেয়। আর সেখান থেকে কোনো এক কর্মী ধান কাটাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করতে দেখা যায়।
সাংসদের ওই ভিডিওটি অনেকে শেয়ার করে বিভিন্ন ধরণের মন্তব্য করছেন।
ভাইরাল হওয়া ভিডিও (সংগ্রহীত)
কাঁচা ধান কাটলেন এমপি !
Gepostet von Barta Bazar am Montag, 27. April 2020
বার্তা বাজার/এস.আর