৫শ গ্রাম আদা কিনে পেলেন এক হাজার টাকা!

মানুষ যখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে, কেউ খাবার পাচ্ছে তো আর কেউ না খেয়েই পার করছে দিন। ঠীক তখনি কিছু অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন পণ্যের দাম। তাইতো নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় গ্রাহকের কাছে অতিরিক্ত দামে আদা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ও পণ্যের মূল্য তালিকা না থাকায় আরও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। অতিরিক্ত দামে আদা ক্রয় করে অভিযোগ দিয়ে এক হাজার টাকা ফেরত পেয়েছেন একজন ক্রেতা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া। কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়ার নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানা পুলিশ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর