মসজিদের পার্কিং এলাকায় এখন শুধু লাশ

সময়ের সাথে যুক্তরাজ্যে বাড়ছে করোনায় মৃত রোগীর সংখ্যা। ইতিমধ্যে দেশটিতে ২১ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। যার ফলে বার্মিংহামের ঘামকল শরিফ কেন্দ্রীয় জামে মসজিদের গাড়ি রাখার জায়গায় অস্থায়ী মর্গ গড়ে তোলা হয়েছে৷ করোনার কারণে এখন মসজিদ বন্ধ আছে৷

বার্মিংহামের স্মল হিথ এলাকায় প্রধানত দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অভিবাসীরা বাস করেন৷ সেখানেই এই মসজিদটি অবস্থিত৷
মসজিদের ট্রাস্টি মোহামেদ জাহিদ মর্গ স্থাপনের সঙ্গে জড়িত ছিলেন৷ বার্তা সংস্থা এপিকে তিনি জানান, করোনার আগে মসজিদে সপ্তাহে এক বা দুটি জানাজা হতো৷ আর এখন গত কয়েক সপ্তাহ ধরে দিনে পাঁচ-ছয়টি জানাজা হচ্ছে৷

পাশের গ্রিন লেন মসজিদের সালিম আহমেদ জানান, তাদের মসজিদে বছরে প্রায় ২৫ বার জানাজা হয়৷ কিন্তু গত তিন সপ্তাহে প্রতিদিন পাঁচটি করে জানাজা অনুষ্ঠিত হয়েছে৷

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর