করোনাতঙ্কের মধ্যে ৬৮ বছরে মা হলেন মার্গারেট

দীর্ঘ ৪৮ বছর পর করোনাতঙ্কের মধ্যেই অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন, নাইজেরিয়ার বছর ৬৮’র মার্গারেট অ্যাডেনউগা। আর এতবছর পর বাবা হতে পেরে ভীষন খুশি মার্গারেটের স্বামী ৭০ বছর বয়সি নোহ-ও।

জানা গিয়েছে, করোনা আবহের মধ্যেই আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তান প্রসব করেছেন মার্গারেট। প্রায় ৪৩ বছর ধরে মাতৃত্বের স্বাদ নেওয়ার চেষ্টা করলেও তা বারে বারে ব্যর্থ হয়ে যায়। শেষ পর্যন্ত এতগুলি বছর পেরিয়ে এসে সন্তানের মুখ দেখলেন মার্গারেট এবং নোহ।

বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই দম্পতি জানিয়েছেন, তাঁদের বিবাহিত জীবনের ৪৩টি বসন্ত পেরিয়ে গিয়ে শেষলগ্নে এসে মা হতে পেরে ভীষন খুশি তাঁরা। শুধু তাই নয়, গত ১৪এপ্রিল নাইজেরিয়ার লাগোস হাসপাতালে তিনি যমজ সন্তান প্রসব করেছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে যমজ ছেলে-মেয়ে এবং তাদের মা সম্পূর্ন সুস্থ আছেন। খুব শীঘ্রই তাঁদের হাসপাতাল থেকে ছেঁড়ে দেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর