সুনামগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (২৭ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত দুই রোগীর নমুনা একাধিকবার পরীক্ষা করার পর ফলাফল নেগেটিভ আসায় তাদের বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
সুস্থ হওয়া রোগীরা হচ্ছেন, জেলার দোয়ারা উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী (৩৫)। অপরজন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁওয়ের বাসিন্দা যুবক। সুস্থ হওয়া এই যুবকের করোনা পজিটিভ হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে এসেছিল। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেনে পাঠায়।
ঢাকা থেকে পালিয়ে আসা ওই যুবক বলেন, ‘মনের মধ্যে একটি ভীতি কাজ করায় আমি পালিয়ে আসি। কিন্তু ডাক্তাররা আমাকে ঠিকই খুঁজে বের করেন। আমি এখন সুস্থ। আমার মতো ভুল কেউ করবেন না। করোনায় আক্রান্ত হলে অবশ্যই হাসপাতালে চিকিৎসা নিতে হবে। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। সবাইকে একটি কথাই বলবো করোনাভাইরাসে আক্রান্ত হলে ভয় পাবেন না, নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ সুস্থ হবেন।’
বার্তা বাজার / ডাব্লিও.এস