তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদকিকে কুপিয়ে আহত

দেশের এই কঠিন সমেয়ে ডাক্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সামনে থেকে লড়াই করছেন সাংবাদিকরা। কিন্তু এই সাংবাদিকেদের অনেক সময় মারধর এবং বিভিন্ন হুমকির শিকার হতে হয়। তেমনিভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক হোসেন হৃদয় নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুই সহোদর।

আজ সোমবার সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি এলাকায় ঘটনাটি ঘটে। ফারুক হোসেন হৃদয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি এলাকার মৃত হাজী আ. গফুরের ছেলে। হামলাকারীরা হচ্ছে একই এলাকার মৃত আবুল হাসেমের (গেদা) ছেলে সাইজুদ্দিন (২৭), সুমন (২৫) ও মেয়ে ফাতেমা আক্তার ফতে (২২)।

আহত সাংবাদিক ফারুক হোসেন হৃদয় বলেন, ‘আমার ভাড়াটিয়া দোকানদার শাহজালালের স্ত্রী রাশিদা বেগম রাশিকে প্রায়ই তার আপন ছোটভাই সাইজউদ্দিন ও সুমন মারধর করে। আজও তাকে মারধর করায় ইফতারের পর তিনি আমাকে এসে বিষয়টি জানান। পরে আমার পাশের বাড়ির মৃত আবুল হাসেমের বাড়িতে গিয়ে তার ছেলে-মেয়েদেরকে মারধরের কারণ জিজ্ঞেস করাতেই আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় ফাতেমা আক্তার ফতে, তার বড়ভাই সাইজুদ্দিন ও সুমন আমার ওপর অতর্কিতে হামলা করে।’

সাংবাদিক ফারুক হোসেন বলেন, ‘সুমন আমার মাথায় এবং হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় আমার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, ‘ঘটনাটি জেনেছি। আগে সাংবাদিক ফারুকের চিকিৎসা হোক। পরে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর