কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসতঘরে হামলা-ভাঙচুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাহাদ্দীর নাতির বাড়িতে তুচ্ছ ঘটনার সূত্র ধরে আবদুল মালেকের ঘরে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাড়ির মফিজুল হকের পরিবারের সাথে আবদুল মালেকের পরিবারের মধ্যে দীর্ঘদিন সম্পত্তির বিরোধ চলে আসছে। সোমবার পুকুরে গোসল করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মফিজুল হকের নেতৃত্বে দেলোয়ার হোসেন বেলাল, সানাউল্যাহ সানু, আবু নাছের, মাকসুদুর রহমান সুজন, জিয়াউর রহমান মাসুম, মোহাম্মদ উল্যাহ, আবু তাহের, মোস্তফা, আনোয়ার হোসেন হেলালসহ লোকজন এ হামলা চালায়।

এতে আবদুল মালেকের পরিবারের বেশ কয়েজন আহত হয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও বসতঘরের জানালার কাঁচ, মোটর সাইকেল ও ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুরসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগও করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নির্দেশে এসআই নাজমুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় পরস্পর বিরোধী অভিযোগ দায়ের হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর