করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা ফুটবল মাঠে ফিরলেই ব্যতিক্রমী একটি নিয়ম নিয়ে চালু করার প্রস্তাব দিয়েছে ফিফা। খেলোয়াড়দের উপর ধকল কমাতে এক ম্যাচেই ৫ জন খেলোয়াড় বদল করার সুযোগ পাবে সকল দল।
করোনার কারনে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার কারনে খেলোয়াড়রাও একটু অনভ্যস্ত থাকবে খেলার মাঠে। যে কারণেই বদলি খেলোয়াড়ের পরিমান বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার প্রস্তাবটি এখন আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশন বোর্ডের অনুমাদনের জন্য অপেক্ষমান রয়েছে। ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, “খেলা মাঠে গড়ানোর সাথেই বেশ কিছু পরিবর্তন দেখা যাবে ফুটবলে। কারন খেলোয়াড়রা দীর্ঘদিন পর মাঠে নামবে, তদুপরি প্রতি সপ্তাহে আগের তুলনায় বেশি পরিমাণ ম্যাচে মাঠে নামতে হবে দলগুলোকে।”
প্রস্তাবটি অনুমোদন হলে চলতি বছরের সাথে আগামী মৌসুমেও একই নিয়মেই চলবে ক্লাব এবং জাতীয় দলের খেলাগুলো। আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইউরো ২০২০ এর খেলায়ও এই নিয়ম বহাল থাকবে।
কেএ/বার্তাবাজার