‘ভালোবাসার উপহার’ নিয়ে অসহায় মানুষের দরজায় শেখ কাওসার

নিজ উদ্যোগে রাতের অন্ধকারে অসহায় মানুষদের ঘরের দরজায় “ভালোবাসার উপহার” হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর কোষাধ্যক্ষ শেখ কাওসার।

সোমবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও মধ্যবিত্ত প্রায় ২০০ টি পরিবারে ঘরে ঘরে গিয়ে তিনি নিজে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।

শেখ কাওসার জানান, আমি কোন দান অথবা ত্রাণ দিচ্ছি না। দেশের এই ক্রান্তিকালে আমার এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও কর্মহীন হয়েপড়া মানুষের উপকারে আসবে। সম্মান দিয়ে বলছি এটি কোন দান অথবা ত্রাণ নয়, আমার ‘ভালোবাসার উপহার’ দিচ্ছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর