দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯টি প্রতিষ্ঠানকে ১২হাজার ২’শ টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার আবু মাঝিরহাট, হাজীরহাট, পাটোয়ারীহাট, চাপরাশিরহাট পূর্ব বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ঠিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮হাজার ২০০টাকা ও সহকারী কমিশনার (ভূমি) ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা অর্থদণ্ড করেন। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস