করোনায় থমকে আছে পুরো দেশ। দেশের এই কঠিন পরিস্থিতিতে অসহায়দের পাশে এগিয়ে আসছেন অনেক ক্রিকেটার। তাঁদেরই একজন জাতীয় দলের বাম-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এই কঠিন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
দুস্হদের খাদ্য সামগ্রী বিতরণের পর সোমবার (২৭ এপ্রিল) তৃতীয় রোজার দিনে নিজ গ্রামের ১৬০০ পরিবারের ঘরে ইফতারি পৌছে দেন তিনি।
কদিন আগেই তার মহৎ কাজের জন্য প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তামিম। ছবিতে দেখা যায়, নাজমুল অপু চাল মেপে প্যাকেট করছেন।
ক্যাপশনে তামিম লিখেছেন, ‘ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।”
কেএ/বার্তাবাজার