করোনা পরিস্থিতিতে পুরো বিশ্ব আজ অসহায়। তেমনি অদৃশ্য ভয়ানক শক্তির ক্রান্তিকাল পার করছে বাংলাদেশও। দেশে চলছে সাধারণ ছুটি। নির্দিষ্ট কিছু পরিসেবা ছাড়া প্রায় সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
এতে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের লোকজন। সরকারি-বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা করা হলেও সমন্বয়হীনতার কারণে বঞ্চিত হচ্ছেন অনেকে।
২৬ এপ্রিল ২০২০ রবিবার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নে ১১৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব লুৎফুর রহমান( খোকন)। অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শারীরিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ ব্যাপারে জনাব লুৎফুর রহমান মুঠোফোনে দৈনিক সিলেটের দিনকাল কে বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতি বিবেচনা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই মহামারী করোনাভাইরাসের প্রভাবে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তশালীদের আহবান জানান তিনি।
কেএ/বার্তাবাজার