চিকিৎসা দিতে গিয়ে ঢাকা বিভাগেই করোনায় আক্রান্ত ৩১৭ চিকিৎসক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে সারাদেশে ৩৮৭ চিকিৎসক প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই আক্রান্ত হয়েছেন ৩১৭ জন চিকিৎসক। সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমে আক্রান্ত চিকিৎসকদের সংখ্যা নিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়

এছাড়াও অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৫ জন, খুলনায় ১০ জন, রংপুরে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ২৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯৭ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন। মৃত্যূ হয়েছে ১৫২ জনের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর