পঞ্চগড়ে আরো ৩ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ৭

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ২ জন ও তেঁতুলিয়া উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন সহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।

এ নিয়ে জেলায় মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ৩ জন আক্রান্ত হওয়ার বিষয়টি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান।

আক্রান্তরা হলেন জেলা দেবীগঞ্জ উপজেলার চেংঠীহাজরা ইউনিয়নের ডাডুয়া পাড়ার এলাকার এক যুবক (২৭) ও একই উপজেলার পৌর এলাকার সবুজ পাড়া কালিস্থান এলাকার এক নারী (২৫) এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠাল ডাঙ্গী ইউনিয়নের চাটাখার এলাকার এক শিক্ষার্থী (২৮)।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলার ডাডুয়া পাড়া এলাকার ঐ যুবক গত ১৮ এপ্রিল গাজীপুর হতে তার নিজ গ্রামের বাড়িতে ফেরে। তখন থেকে সে হোম কোয়ারেন্টাইনে ছিল। সে গাজীপুর জেলার সখিপুরে ভ্যানে করে গেঞ্জী-শার্ট পিস সহ বিভিন্ন কাপড়-চোপড় ফেরি করে বিক্রি করত।

উপজেলার অপর আক্রান্ত নারী গত (২০ এপ্রিল) গাজীপুর হতে নিজ গ্রামের বাড়িতে আসলে তাকে দেবীগঞ্জ পৌর এলাকার নিপেন্দ্র নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। সে গাজীপুরে দিগন্ত গার্মেন্টস নামে বেসরকারী কারখানায় কাজ করতো।

আক্রান্ত ওই শিক্ষার্থীর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। সে গত (১৫ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরার পর বাংলাবান্ধা স্থলবন্দর সংলগ্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে। সে ভারতে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত।

পরে গত (২১ এপ্রিল) তাদের নমুনা সংগ্রহ করে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ এবং গত (২২ এপ্রিল) তাদের নমুনা রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যবে পাঠানোর পর আজ সোমবার (২৭ এপ্রিল) রাতে তাদের করোনা পজেটিভ আসে।

তারা আগে থেকে সকলেই নিজ বাড়িতে ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে আজ পর্যন্ত জেলায় ২৮৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২৩৪ জনের রিপোর্ট আসে।

তন্মধ্যে ৭ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী,২৩ এপ্রিল বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নতুন বস্তিতে এক কিশোর এবং ২৫ এপ্রিল তীরনইহাটে এক বয়স্ক ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক ব্যাক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৭ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর