দোকান খোলা রাখায় সাত ব্যবসায়ীকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত ব্যাবসায়ীকে ১১ হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলফাডাঙ্গা সদর বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান।

আদালতে ফলিয়া গ্রামের বাসিন্দা চা বিক্রেতা স্বর্ণা, পাশের বোয়ালমারির শেখপুর গ্রামের সাগর শেখ ও আলফাডাঙ্গা সদরের স্যানাল কুমার বিশ্বাসকে পাঁচশত টাকা করে একহাজার পাঁচশ টাকা, আলফাডাঙ্গা পৌর সভার কুসুমদি মহল্লার ব্যবসায়ী কালুকে এক হাজার, ইব্রাহিম শেখকে দুই হাজার, টিকরপাড়া গ্রামের দাউদ মোল্যাকে দুই হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ওই বাজারের টাইলস ব্যবসায়ী মাগুরার কামাল সিকদারকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১১ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমান বলেন, ‘১৮৬০ সালের দন্ডবিধির ২৭০/২৭১ ধারায় সরকারি নিষেধ অমান্য করে চায়ের দোকান, কাপড়ের দোকান, দর্জির দোকান, হার্ডওয়ারের দোকান ও টাইলসএর দোকান খোলা রাখায় এ জরিমানা করা হয়েছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর