করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।সেই সঙ্গে, এই সময়ে বাংলাদেশে আটকা পড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করায় প্রশংসা করেছেন।
সোমবার(২৭এপ্রিল) ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন।
চিঠিতে পম্পেও করোনা মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন বলে বার্তায় উল্লেখ করা হয়।
এতে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পেতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। খুনি রাশেদ চৌধুরীকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
আবদুল মোমেন রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক শিল্পের জন্য সুবিধা প্রত্যাশা করেন।
বার্তাবাজার/কে.জে.পি