যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২০২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার মৃত্যু হয়েছে তিন জনের।
রোববার প্রাণঘাতী এ ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দু’জন নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন- ৪৬ বছর বয়সী আহসান মোহাম্মদ। তিনি কাজ করতেন নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগে সুপারভাইজার হিসেবে। অপরজন ঢাকার চলচ্চিত্র তারকা হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান।
এছাড়াও দেশটির ভার্জিনিয়ায় আরও এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মধ্যে ১৮৫ জনই নিউইয়র্কের। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি রয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস