মাসব্যাপী ফোন করলেই খাদ্য পৌঁছে দিচ্ছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ

করোনাভাইরাস কে কেন্দ্র করে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যখন হাল ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তার দয়ার উপর নিজেদের ভাগ্য ছেড়ে দিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

সারাদেশ লকডাউন করলেন এবং নির্দেশ দিলেন দেশের একজন মানুষও যেন না খেয়ে থাকে না। অসহায় দেশবাসীর জন্য ‘উপহার’ স্বরুপ পাঠানো শুরু করলেন ত্রাণ (জি আর)।

ছবি:বার্তাবাজার।

তাঁর এই নির্দেশনানুসারে তাঁর বিশ্বস্ত ‘ভ্যানগার্ড’ মানবতাবাদী ও সাহসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সারাদেশের প্রতিটি ইউনিট নিজেদের মৃত্যুভয় উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়।

এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ তাদের চৌকস সভাপতি সাইদুল ইসলাম এর নির্দেশনায় অসহায় ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।

আর এই ইউনিটের একজন মানবিক ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ যার কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। তাঁর নেতৃত্বে গত একমাস ধরে নেয়া হয়েছে এসংক্রান্ত এক বিশেষ উদ্যোগ। তাহলো, দিনে-রাতে যেকোনো সময় তাঁর এলাকার যে কেউ তাদের দেয়া মোবাইল নাম্বারে ফোন করলেই তাদের বাসায় গিয়ে খাবার পৌঁছে দেয়া হয়।

গত ২৫ মার্চ, ২০২০ তারিখ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উদ্যোগে শাহীন চৌধুরী দ্বীপ এর নেতৃত্বে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী দিনে রাতে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে একদল স্বেচ্ছাসেবক টিম।

ছবি:বার্তাবাজার।

গণমাধ্যমকে এব্যাপারে ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ জানান, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিট করোনাভাইরাস সংক্রমনের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

আমরা অসহায় এসব মানুষের পাশে খাদ্যসামগ্রী সহ নানান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও অন্যান্য জিনিস ‘উপহার’ হিসেবে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছি। যতক্ষন পর্যন্ত করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হবে, আমাদের এই সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ পরিবার এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাব ইনশাআল্লাহ।

প্রসঙ্গক্রমে তিনি আরও জানান, প্রথম যেদিন আমরা এলাকার অসহায়, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য খাদ্য সামগ্রী ‘উপহার’ হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলাম, সেগুলোর প্রতিটি প্যাকেটের ভিতরে ‘লিফলেট’ দেয়া ছিলো যেখানে আমাদের একটি ‘হটলাইন’ নাম্বার দেয়া ছিলো। ওই নাম্বারেই বিভিন্ন সময় আমাদের কাছে কল করে এবং এসএমএস পাঠিয়ে যারা জানিয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক টিম দ্রুত তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে এবং অব্যহত থাকবে বলেও জানান তিনি।

ছবি:বার্তাবাজার।

প্রসঙ্গত আরও উল্লেখ্য যে, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এই কার্যক্রমে শাহীন চৌধুরী দ্বীপ এর সাথে সার্বিক সহযোগিতায় আছেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর