মাগুরার শ্রীপুরে করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন হতদরিদ্র রোজাদারের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সোনাতুন্দি সম্মিলিত পাঠাগারের সদস্যরা।
সোমবার দুপুরে সোনাতুন্দি সম্মিলিত পাঠাগার চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো সুলতান আলী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃসাইফুল্লাহ,লেনিন জাফর, তাছিন জামান, ইউপি সদস্য মোঃ কাসেম আলী।
অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মোঃ কামরুল হাসান, মোঃ আজাদ আলী, স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম চঞ্চল ,ইব্রাহিম জোয়ার্দার, দেলোয়ার জোয়ার্দার সোহাগ বিশ্বাস, মোঃ মোজাম্মেল হোসেনসহ আরো অনেকে।
পাঠাগারের আহবায়ক জোয়ার্দার আবু হান্নান টিটু্” র সার্বিক সহযোগিতায় পাঠাগারের সদস্যসহ এলাকার বিত্তশালীদের আর্থিক সহযোগিতায় চাউল,তেল, আলু,খেজুর, ছোলা, চিনি ও সাবান ভর্তি প্যাকেট ৫০ জন ধর্মভীরু পিছিয়ে পড়া হতদরিদ্র রোজাদারদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্হা করা হয়।
দেশের এই ক্রান্তি কালে সোনাতুন্দি সম্মিলিত পাঠাগারের আয়োজনে হতদরিদ্র রোজাদারদের ঘরে যে ভাবে খাবার পৌঁছে যাচ্ছে – সেভাবে দেশের অন্যরাও মানবতার সেবাই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।
কেএ/বার্তাবাজার