কুয়েত থেকে দেশে ফিরেছেন ১২৬ জন বাংলাদেশি। তারা সেখানে জেল থেকে বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে জাজিরা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
আজ সোমবার(২৭ এপ্রিল) তাদের বহনকারী জাজিরা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট সন্ধা ৫টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যেসব বিদেশি শ্রমিক কুয়েতে সরকারের আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সব অবৈধ প্রবাসীদের বহিষ্কার করা হচ্ছে। তাদের দেশে অবৈধ বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
এরই ধারাবাহিকতায় ১২৬ বাংলাদেশিকে জেল থেকে মুক্তি দিয়ে ডিটেনশন সেন্টারে রাখা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে আরো বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ ও নিরাপত্তা বিভাগের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বহিষ্কৃত অবৈধ প্রবাসীদের কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশে ফেরত পাঠানো হবে।
বার্তাবাজার/কে.জে.পি