লোহাগাড়ায় দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দেশের অন্যান্য স্থানের মতো লোহাগাড়া উপজেলায়ও চলছে করোনাভাইরাস আতঙ্ক। এর মধ্যে চলছে মাহে রমজান। করোনা ভাইরাসের কারণে পুরো এলাকা লকডাউনের আওতাভূক্ত।

ফলে কর্মহীন খেটে খাওয়া গৃহবন্দী পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছে। লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা গতকাল (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী মোটর ষ্টেশনের এ রহমান মার্কেটের কার্যালয়ে স্বল্প পরিসরে বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা এস.কে সেলিমের পৃষ্ঠপোষকতায় সংগঠনের অসহায় শতাধিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে চাল সহ ইফতার সামগ্রী বিতরণ করেছে।

বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ অাবদুল খালেক, সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম আহমদ মনির, সাংবাদিক সাত্তার সিকদার, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এস.কে সেলিম, সংগঠনের নির্বাহী সদস্য মোহাম্মদ আরমান হোসেন ও মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর