কেরাণীগঞ্জে ৩ শিশুসহ আরো ৬ করোনা রোগী শনাক্ত

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে ৩ শিশুসহ আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের বয়স ৪ থেকে ৫৫ এর মধ্যে। আক্রান্তদের তিনজন শুভাঢ্যা, দুইজন আগানগর ও একজন জিনজিরা ইউনিয়নের বাসিন্দা।

আজ ২৭ এপ্রিল (সোমবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে কেরাণীগঞ্জে নতুন করে ৬ জন আক্রান্তসহ মোট আক্রান্ত ৯৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর