হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তাকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার(২৭ এপ্রিল) সন্ধ্যায় আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান, গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আনন্দ বলেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন বাবা। সোমবার তার হার্টের সমস্যা বেড়ে যায়। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

এর আগে এপ্রিলের শুরুতে একই ধরনের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আনিসুজ্জামান। সে সময় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর