শেরপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে শেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলো রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু সাধারন মানুষের মধ্যে সচেতনতার তেমন কোন লক্ষন পরিলক্ষিত হচ্ছেনা।
শহরের দোকানগুলো নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতাদের ভীড় জমে উঠে। এরই অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ২৭ এপ্রিল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে।
শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব এই পরিস্থিতি মোকাবেলা নিয়ন্ত্রন করতে ২৭ এপ্রিল সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।
পরে জেলা শহরে বিভিন্ন এলাকায় অপ্রোয়জনীয় ঘোরাফেরারত মানুষ, গার্মেন্ট দোকান, জুয়েলারী, জুতার দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ২০টি মামলা দায়ের করা সহ মোট ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করতে জনগনের সচেতনতা জরুরি। তবে যারা আইন অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতেরে এই অভিযান অব্যাহত থাকবে ।
কেএ/বার্তাবাজার