সিংগাইরে আরো ১ নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

মানিকগঞ্জের সিংগাইরে আরো একজন নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ২৭ এপ্রিল সোমবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

উপজেলায় ৪ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় তাবলীগ জামাতের একজন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ডাক্তার এবং তাবলীগ জামাতের আরো তিন সদস্য। গত ২২ এপ্রিল ১১ মাসের শিশুর শরীরে করোনা শনাক্ত এবং আজ নারী চিকিৎসকসহ এ উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. আনোয়ারুল আমিন আকন্দ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারী চিকিৎসক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি পার্শবর্তী উপজেলা সাভার থেকে এসে কাজ করতেন বলে জানা যায়। তার আক্রান্তের খবরে স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ ডাক্তার ও স্টাফরা আতংকিত এবং সেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেকেন্দার আলী মোল্লাহ বলেন- হাসপাতালের বেশিরভাগ ডাক্তার, নার্স ও স্টাফরা হোম কোয়ারেন্টাইনে থাকায় সীমিত জনবল নিয়ে জরুরী বিভাগ ও বহিঃ বিভাগে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। তাছাড়া টেলিফোনের মাধ্যমেও জরুরী চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর