ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় আরও ৬ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৪

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তিদের ৩ জনের বাসা হরিপুর উপজেলায়, ২ জনের পীরগঞ্জ উপজেলায় এবং একজনের বালিয়াডাঙ্গী উপজেলায়। তবে তারা কিভাবে করোনা আক্রান্ত হলেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৭ জন আক্রান্তের খবর দিলেও তাদের কাছে এমন তথ্য নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

এর আগে গতকাল রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত এক যুবতী, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর