বার্তা বাজারের কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা, গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের উদ্বেগ

বার্তা বাজায় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে আতর্কিত হামলা করেছে একদল সন্ত্রাসী। জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম সদরের সাদ্দির মোড়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী হেমন্তকে হামলা করে এবং প্রাণ নাশেরও হুমকি দেন।

সাংবাদিক হেমন্তের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফ, সভাপতি এস এম মওদুদ হোসেন রিন্টু, সাধারণ সম্পাদক হাছানুল বান্না, সাংগঠনিক সম্পাদক এম আরমান খান জয়, প্রচার ও প্রকাশনা বিঃ সম্পাদক এম. আজমানুর রহমান, সদস্য প্রণব রায়সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন মহামারী করোনাভাইরাসের গ্রাসে যখন সারা বিশ্ব সহ বাংলাদেশ আক্রান্ত তখনো সাংবাদিকরা সন্ত্রাসীদের হাতে নিরাপদ নয়। তাই আমরা সাংবাদিক হেমন্তের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের দাবী করছি।

সংগঠনের প্রচার সম্পাদক এম.আজমানুর রহমান বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে বার্তা বাজারের তরুণ সংবাদকর্মী সুজন মোহন্তের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে প্রশাসনের কাছে দাবি জানাই, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর