ফরিদপুরে আদা নিয়ে তেলেসমাতি অতঃপর অভিযান

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খুচরা ও পাইকারী বাজারে আদার দাম বেশি রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১টা পর্যন্ত আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, পৌর বাজারে পাইকারী ১৫০ টাকার আদা ৩০০ থেকে ৩৫০ টাকা বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী হাসান মিয়াকে ৫ হাজার, লিয়াকত হোসেনকে ২ হাজার ও সাধনা স্টোরের মালিক শিবু অধিকারীকে ১ হাজার, মোটা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাইকারী ১৫০ টাকার বেশি আদা বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে ব্যবসায়ীদের নির্দেশনা দেন আদালত।

সাব্বির আহমেদ বলেন, আদার দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর