বার্তা বাজারের প্রতিনিধির উপর হামলায় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ

লকডাউনে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে “অর্ধেক ঝাঁপ ফেলে কুড়িগ্রামে চলছে দোকানদারি” সংবাদ প্রকাশের জেরে বার্তা বাজারের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে মারধর ও প্রাণনাশের হুমকি ও মারধর করেছে স্থানীয় ব্যবসায়ীর দলবলে থাকা সন্ত্রাসীরা। গতকাল (২৬ এপ্রিল) সন্ধ্যা সা‌ড়ে সাতটার দি‌কে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার পৌর এলাকার সা‌দ্দির মোড়ে এ ঘটনা ঘ‌টে। আজ সকালে নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন সাংবাদিক সুজন মোহন্ত।

আরও পড়ুন=> বার্তা বাজারের প্রতিনিধিকে হুমকি-মারধর,নিরাপত্তা চেয়ে থানায় জিডি

এ হামলার ঘটনার নিন্দা,প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবি করেছেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের নেতা-কর্মীরা। আজ (সোমবার) দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সভাপতি এম এ হান্নান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় এক প্রতিবাদ সভায় এই নিন্দা ও দাবি জানানো হয়। এ সময় পাকুন্দিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের পাকুন্দিয়া প্রতিনিধি এম সাইদুল ইসলাম,তোলপারের আবু হানিফ,পিপলস্ নিউজের কামরুল হাসান, পাকুন্দিয়া প্রতিদিনের স্টাফ রিপোর্টার নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর