গোপালপুরে ১০টাকা কেজি চাল বেশী দামে বিক্রি করায় জরিমানা

গোপালপুরে ১০ টাকা কেজি দরের ৫০ কেজি চাল খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে, দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ২০১২/৩৯ ধারায়, একলক্ষ টাকা জরিমানাসহ মির্জাপুর বাজারের ডিলার মেহেদী হাসানের ডিলারশীপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, টাঙ্গাইল র্যাব ১২ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১০ টাকা কেজি দরের ৫০ কেজি চাল বেশি দামে বাজারে বিক্রয় করতে নেয়ার সময় হাতেনাতে আটক করে মেহেদী হাসানের ম্যানাজারকে।

পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমান আদালত বসিয়ে একলক্ষ টাকা জরিমানা করাসহ মেহেদী হাসানের ডিলারশীপ বাতিল করা হয়।

উল্লেখ্য, মেহেদী হাসান জুয়েল সরকার গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর