চট্টগ্রামে রিক্সা চোর চক্রের ২ সক্রিয় সদস্য সহ ১৮টি চোরাই রিক্সা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী পুলিশ বিটের পিছনে একটি রিক্সা গ্যারেজ থেকে ১৮টি চোরাই রিক্সা সহ রিক্সা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুই রিক্সা চোর চট্টগ্রামে রিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা নানান কৌশলে মেহনতি রিকশাওয়ালাদের কাছ থেকে রিক্সা চুরি করে থাকে। নগরীর বিভিন্ন থানায় রিক্সা চুরির একাধিক অভিযোগ রয়েছে। রিক্সা চোরদের ধরার জন্য পুলিশ সদা সক্রিয় ছিল।
যার পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী পুলিশ বিটের পিছনে একটি রিক্সা গ্যারেজ থেকে ১৮টি চোরাই রিক্সা সহ রিক্সা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুইজন হলেন, কুমিল্লা জেলার ঢালুয়া বাজার নাঙ্গলকোটের মৃত সেরু মিয়ার ছেলে জয়নাল আবেদীন (৫৫) ও কুমিল্লা জেলার খালেক মাস্টারের বাড়ির বাতিসা বাজার চৌদ্দগ্রামের মৃত এছাক মিয়া ছেলে আবুল হোসেন (৫০)।
জয়নাল আবেদীন নগরীর পাহাড়তলী পুলিশ বিটের পিছনে রেলওয়ে কোয়ার্টারে এবং আবুল হোসেন খুলশী থানা এলাকায় জয়নালের রিক্সার গ্যারেজ সৃজনী মাঠে বসবাস করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
কেএ/বার্তাবাজার