দেশে করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে মরদেহ দাফনের ক্ষেত্রে দেখা দিচ্ছে নানা জটিলতা। এই জটিলতা দূরীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা সালমা-আদিল ফাউন্ডেশন (এসএএফ)।
এখন থেকে করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
এসএএফ কর্মকর্তারা জানান, নিয়ম মেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মরদেহ দাফন করলে সংক্রমণের ঝুঁকি নেই বলে মত দিয়েছেন দেশের চিকিৎসা বিশেষজ্ঞরা। এই বিষয়গুলো বিবেচনা করে এসএএফ এই মানবিক উদ্যোগটি নিয়েছে।
ইতোমধ্যে সংস্থাটি নিজ অর্থায়নে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কয়েকটি স্থান ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সৎকারের প্রয়োজনীয় সরঞ্জাম, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং অন্যান্য সুরক্ষা গ্যাজেট হস্তান্তর করেছে।
করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা গেলে এসএএফ-এর কাছ থেকে পেতে যোগাযোগ করতে হবে- ০১৯৭৭৮৮৯৮০৬ ও ০১৯১৭৭০৭৭৭১ এই দুটি নম্বর কিংবা তাদের ফেসবুক পেজে।
বার্তাবাজার/কে.জে.পি