টাঙ্গাইলে আইনজীবীদের সুদ মুক্ত ঋণ প্রদান

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগ ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে।সোমবার দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ে নির্মাণ খাত থেকে ১৫০ জন আইনজীবীকে এ ঋণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি,জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক একে এম নাছিমুল আখতার ও সাবেক সভাপতি ফায়েকুজ্জামান নাজীব প্রমুখ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে আইনজীবীদের এ ঋণ প্রদান করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর