টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সোমবার পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) সন্দেহে ৭৪ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ৫৭ জন ব্যক্তির করোনা ভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ পাওয়া গেছে। বাকী ১৭ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) পলীক্ষার ফল এসে পৌঁছায়নি।
এব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.মিনহাজ উদ্দিন মিয়া বলেন, দেলদুয়ার উপজেলায় সোমবার পর্যন্ত করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়নি। তবে লক্ষণ অনুযায়ি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
কেএ/বার্তাবাজার