পঞ্চগড়ে প্রায় দেড় শতাধিক অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “পূর্ব পঞ্চগড় রক্তদাতা সংগঠন” নামে একটি সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন।
আজ সোমবার (২৭এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুন চাকলাহাট এলাকার চাকলাহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়-দুস্থ পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
সংগঠনটির ৭০ জন সদস্য তাদের নিজস্ব অর্থায়নে নতুন চাকলাহাট এলাকার প্রায় দেড় শতাধিক অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন পূর্ব পঞ্চগড় রক্তদাতা সংগঠনের উপদেষ্টা মো. আনিসুজ্জামান স্বপন, সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সুমন ইসলাম সহ সংগঠনটির সদস্যরা।
খাদ্য সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, আমাদের সরকার অসহায়-দুস্থদের জন্য প্রতিনিয়ত খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আমিও নিরলসভাবে আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি। আপনারা বাসায় থাকুন,নিরাপদে থাকুন। আমরা আপনাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করব।
এ সময় সংগঠনটির উপদেষ্টা স্বপন বলেন,আমরা পূর্ব পঞ্চগড় রক্তদাতা সংগঠনের সকল সদস্যরা নিজস্ব অর্থায়নে অসহায়-দুস্থ পরিবারের মাঝে দাঁড়িয়েছি। আমরা এ দূর্যোগকালীন দিনে আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে পাশে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য প্রত্যেকজন অসহায়-দুস্থ মানুষের জন্য সংগঠনটি ৫ কেজি চাল,দেড় কেজি আলু,দেড় কেজি করলা,একটি চাল কুমড়া ও একটি কাপড় কাঁচা সাবান বিতরণ করে সংগঠনটি।
কেএ/বার্তাবাজার