টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, ওই ব্যক্তি আরিচা ফেরিঘাটের এক জন কর্মচারী হিসেবে কাজ করেন। আরিচা ফেরিঘাট এলাকয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি।
তবে তার বাড়ী দেলদুয়ার উপজেলার লাউহাটি দক্ষিণপাড়া গ্রামে। সে কারনে ওই ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবর দেলদুয়ারে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করে।
লাউহাটি গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, করোনা ভাইরাস আক্রান্ত লাউহাটি গ্রামের ওই ব্যক্তি রোববার রাতে আরিচা ঘাট এলাকা থেকে ধামরাই উপজেলার তার শশুরবাড়িতে আশ্রয় নিয়েছেন । অথচ লাউহাটি গ্রামে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছ ।
এব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, কোভিড-১৯ শনাক্ত ব্যক্তির বাড়ি দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে হলেও করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি এলাকায় প্রবেশ করেনি। বর্তমানে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি তার শশুরবাড়ি ধামরাই এলাকায় রয়েছেন।
কেএ/বার্তাবাজার