রাজধানীতে প্রতিষ্ঠিত রেস্তোরাগুলো আগামীকাল মঙ্গলবার থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে বলে জানিয়ে ডিএমপি। তবে ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি করতে পারবে না।
তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না বলেও নির্দেশনায় বলা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন। এর আগে এ সময়সীমা ছিল দুপুর ২ টা পর্যন্ত।
অন্যদিকে সুপার শপসমূহ আগে মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।
বার্তা বাজার / ডাব্লিও.এস