রাজধানীতে নিত্যপণ্যের দোকান খোলার সময় বাড়ল

রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন। এর আগে এ সময়সীমা ছিল দুপুর ২ টা পর্যন্ত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

এছাড়াও মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো। তবে কেউ ফুটপাতে কোনো ধরণের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।

এছাড়াও সুপার শপগুলোতে আগে মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না বলেও নির্দেশনায় বলা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর