‘প্রায় ৪ কোটি মানুষ সরকারি সহায়তা পেয়েছে’: তথ্য অধিদপ্তর

করোনা ভাইরাসের মহামহারি পরিস্থিতিতে এ পর্যন্ত মানবিক সহায়তা হিসেবে ৭০ লাখ ৬৭ হাজ্জার ৯৩০টি পরিবার তথা ৩ কোটি ৮১ লক্ষ ৫৮ হাজার ২৬৮ জনের কাছে সরকারের চাল ও নগদ টাকার সহায়তা পৌঁছেছে।

আজ সোমবার(২৭ এপ্রিল) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, করোনার কারণে ছুটি ঘোষণার পর এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এক লাখ ৪ হাজার ৪৩৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৮০ হাজার ৭৮০ মেট্রিক টন। দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে ৪৩ কোটি ৮০ লক্ষ ৮৯ হাজার ১৬৪ টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৩৬ কোটি ১১ লক্ষ ৬১ হাজার ৭৪৫ টাকা। এছাড়া আলাদাভাবে শিশুখাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ ১০ কোটি ৬৫ লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে ব্যয় হয়েছে ছয় কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪৪৪ টাকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর