পাকুন্দিয়ায় টিফিনের টাকা বাচিয়ে কর্মহীন পরিবারের পাশে দুই বোন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে জনজীবন ব্যাহত হওয়ায় অনেকে বিপাকে পড়েছেন। বিশেষ করে বেশি সমস্যায় পড়েছে অসহায় দুস্থ লোকজন। তাদের সহায়তায় প্রশাসনসহ দলমত নির্বিশেষে সমাজের বিত্তবানরা এগিয়ে এসেছেন। এবার সে দলে যোগ দিলেন পাকুন্দিয়ার দুই বোন।

তারা হলেন, পাকুন্দিয়ার জাঙ্গালীয়া গ্রামের আশরাফুল আলমের মেয়ে সাজিয়া আশরাফ হৃদিতা ও নীলিমা আশরাফ আদ্রিতা। তারা আজ (সোমবার) বিকেলে এলাকার অসহায় ও বেকার হওয়া কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। নিজেদের জমানো টিফিনের টাকা আর বাবার কাছ থেকে নিয়ে প্রত্যেককে ৪ কেজি চাল, আধা কেজি চিনি, ডাল, মুড়ি, ১ লিটার তেল, সেমাই,সাবান ও দেড়কেজি করে একটি মুরগি দেওয়া হয়েছে।

ছবি- বার্তা বাজার।

এ বিষয়ে জানতে চাইলে সাজিয়া আশরাফ হৃদিতা বার্তা বাজারকে বলেন, করোনা ভাইরাসের কারণে চারদিকে লকডাউন অবস্থা। ফলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে আমাদের নিজেদের জমানো টিফিনের টাকা ও আমাদের পরিবারের সাথে আলোচনা করে কিছু টাকা নিয়ে তা দিয়েই এ সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর