কোভিড-১৯ বা করোনা সংকটময় মুহুর্তে কর্মহীন, দিনমজুর অসহায়দের মাঝে লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার ১৯তম দিনেও হতদরিদ্র কর্মহীন পরিবারের জন্য ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান বিতরণ করেন সাংসদের বিশেষ সহকারী বায়েজিদ ভূঁইয়া।
কালবৈশাখী ঝড় বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র মানুষের কাছে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী পৌঁছে দেন তিনি। সদরের প্রতিটি ইউয়িন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্র প্রায় সাড়ে ১৬ হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা দেয়া হয়।
এছাড়াও অনেকে লজ্জায় না বলে হটলাইনে ফোন দেয়। আর এই হটলাইনের মাধ্যমে আড়াইশ মধ্যবিত্ত পরিবারের জন্যও বাড়ি বাড়ি পোঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। ঘরে থাকা অসহায় এ সব মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বায়েজীদ ভূঁইয়া।
এসব খাদ্য সহায়তা দেওয়ার বিষয়ে ভূঁইয়া বলেন, চলমান এ খাদ্য সহায়তা করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে পুরো রমযান মাসেও অব্যাহত থাকবে।
সাবেক বিমান মন্ত্রী ও সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বলেন,তাঁর এলাকার এ মহামারির দুঃস্বময়ে তিনি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাউকে না খেয়ে মরতে দিবনা। তার ব্যাক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি