ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনদুপুরে ছিনতাইকালে যুবক আটক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দিনদুপুরে ছিনতাইকালে রিংকু মিয়া(২৫) নামে এক ছিনতাইকারী জনতার হাতে আটক হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার পৌর এলাকার কলেজ পাড়া মিঠাপুর মহল্লায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। রিংকু মিয়া পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলি গ্রামের মিলন মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায় , আনসার-ভিডিপির দলনেতা আমিরুন্নেছা বেগম উপজেলা আনসার-ভিডিপি অফিস থেকে ত্রাণ বিতরণের তালিকা নিয়ে বাড়ি ফেরার সময় আলফাডাঙ্গা সরকারি কলেজের একটু দূরে ফাঁকা জায়গায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রিংকু মিয়া তার কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগ এবং তার ভীতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমিরুন্নেছা বেগমের শোর চিৎকারে আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। পরে ওই নারী বাদী হয়ে থানায় ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম জানান, ছিনকারীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর