চার শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক

গাজীপুরের টঙ্গীতে চারজন শিশুকে ধর্ষণের অভিযোগে একটি বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার তিন মেয়ে শিশুর বয়স ৮, ৭ ও ৫ বছর। অপর একটি ছেলে শিশু রয়েছে তার বয়স ৩ বছর।

ওই চার শিশুর স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে টঙ্গীর মোক্তারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাড়ির কেয়ারটেকার বেলায়েত হোসেন বেনু (৫০)কে গ্রেফতার করেছে টঙ্গি পশ্চিম থানা পুলিশ। একইসাথে বেনুর সহযোগী আরেক লম্পট বিল্লাল হোসেন(৪৭) পলাতক রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এমদাদুল হক বলেন, অভিযুক্ত বেলায়েত ও বিল্লাল একই বাড়িতে বসবাস করতেন।

রোববার রাত ৮টায় ঐ চার শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেবার কথা বলে একে একে চারটি শিশুটিকে ডেকে এনে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে দুই পাষন্ড। পরে ঘটনার রাতে কয়েক হাজার টাকার বিনিময়ে বিষয়টি থামা চাঁপা দেয়ার চেষ্টা চালায়।

আজ সোমবার (২৭ এপ্রিল) ঘটনার স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দিলে পুলিশ এক অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অপরজন পলাতক রয়েছে। শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর