যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পর এবার হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (২৭শে এপ্রিল) দুপুরে এ তথ্য পাওয়া গেছে।এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জন।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা হলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন স্বাস্থ্যকর্মী, উপজেলার ধর্মপুর গ্রামের একজন গৃহবধূ ও উপজেলার ইমান নগর গ্রামের একজন তরুণ।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আক্রান্তদের দুইজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনারুল ইসলাম জানান,সোমবার আরেকজন স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজেটিভ হওয়াই। তাকেও হাসপাতালে করোনা আইসোলেশনে রাখা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বার্তা বাজার কে জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এবং সেইসাথে এ উপজেলার প্রত্যেকটি মানুষকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আদেশ দেওয়া হয়েছে ।
বার্তা বাজার/এম.সি