করোনা ভাইরাস প্রতিরোধে নিজ হাতে পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করল পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির ।
আজ (সোমবার) দুপুরে সুজারগর উপজেলা সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাবে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন।
এমপি বলেন করোনাভাইরাস মোকাবেলায় আমাদের যেসব কর্মী’রা মাঠে আছে, তাদের জন্য এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। পুলিশ, প্রশাসন, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক, এবং গরীব অসহায় মানুষদের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। এরই মধ্যে সুজানগরের মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। সচেতন ও তার মাধ্যমে আমরা এই করোনা প্রতিরোধে করতে পারবো বলে আশাবাদী।
প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা যুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, তাহলেয় করোনা যুদ্ধের সফলতা অর্জন করতে পারবো এবং সমাজের সবাইকে এক সাথে কাজ করার আহব্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুর আলম, সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হাশেম, সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আয়নাল ও এমপির বিশ্বস্ত ভ্যানগার্ড মনিরুজ্জামান মন্টু প্রমূখ।
বার্তা বাজার/এম.সি