ভয়ানক সংকটে কওমী শিক্ষা

করোনাভাইরাস সারা বিশ্বজুড়েই সৃষ্টি করেছে ভয়াবহ এক পরিস্থিতি। এরমাঝে বাংলাদেশও আছে। বাংলাদেশের অন্যসব শিক্ষা ব্যবস্থার মত এই খাতে সরকারি বরাদ্দ তেমন নেই। সৃষ্ট সংকটে ১৫০ বছরের কওমী ইতিহাসে প্রথমবারের মত সরকারের সহায়তা চেয়েছে কওমী মাদ্রাসা।

দেশের শীর্ষ একটি জাতীয় গণমাধ্যমে সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর বরাত দিয়ে কওমি মাদ্রাসাগুলোর সহায়তার তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, নিজেদের সিদ্ধান্তে আগে কখনও কওমী মাদ্রাসাগুলো সরকারের অনুদান নেয়নি। এখন করোনা পরিস্থিতিতে দেশের প্রতিটি মাদ্রাসা সঙ্কটে পড়েছে। প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অভিত করার পরে উনি তালিকা চেয়েছেন। সরকারের পক্ষে যতটা সম্ভব সহায়তা করা হবে।

জানা যায়, বর্তমানে কওমী মাদ্রাসাগুলো এতটাই সঙ্কটে আছেন যে শিক্ষকদের বেতন দিতে পারছেন না। আবার এতিমখানাগুলোতেও খাবার সংকট দেখা দিয়েছে। ১৫০ বছরের ইতিহাসে কওমি মাদ্রাসাগুলো এমন সঙ্কটে কখনো পড়েনি।

জাতীয় সংসদে প্রকাশিত তথ্য মতে জানা গেছে, দেশে কওমি মাদ্রাসার সংখ্যা ১৪ হাজার ৩৯৭। শিক্ষার্থী ১৮ লাখ। যদিও কওমি সংশ্লিষ্টরা দাবি করেন, মাদ্রাসা সংখ্যা প্রায় ২০ হাজার। শিক্ষক সংখ্যা এক লাখের মতো। শিক্ষার্থীর সংখ্যা ২২ লাখের বেশি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর