ব্যাট নিলামে নেয়ার আগে নিজের বেতন দান করলেন আশরাফুল

চলমান করোনা পরিস্থিতিতে নিজের ঐতিহাসিক দুটো ব্যাট নিলামে বিক্রি করে ক্ষতিগ্রস্থদের দান করার কথা কয়েকদিন আগে জানিয়েছেন মোহাম্মাদ আশরাফুল। কিন্তু তারও আগে নিজ্র পাওয়া ৩ মাসের বেতনের পুরোটাই দুর্যোগে পরা লোকদের দিয়ে দিলেন তিনি।

বিসিবির সাথে চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটারের তালিকায় নাম আছে মোহাম্মাদ আশরাফুলের। কয়েকদিন আগেই বিসিবি থেকে ৩ মাসের বতন পেয়েছেন। পাওয়া বেতনের সবটা তিনি দান করে দিয়েছেন বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন।

আশরাফুল জানান, আমার মতে এখনই সবাইকে এগিয়ে আসা উচিত। এমন কষ্টের দিন সবসময় মানুষের থাকে না। আমি আমার তিন মাসের বেতন ৮৫ হাজার টাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে ইতোমধ্যেই দান করে দিয়েছি। আমি চাই সবাই একটু হলেও ভালু থাকুক।

সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসাবে তার একটা রেকর্ড আছে। সেই রেকর্ড করা ব্যাটটি তিনি নিলামে তোলবেন। একইসাথে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মত হারানোর মাইলফলক ছোঁয়া ব্যাটটিও তিনি নিলামে তোলতে চান।

তবে নিলাম কীভাবে করবেন বা কাদের মাধ্যমে সেটি এখনো ঠিক করতে পারেননি সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি আসলে তাড়াহুড়া করে নিলামটা আয়োজন করতে চাই না। আমি চাই যেন এই ব্যাট থেকে আসা আয়টা অনেক বেশি হয়। কারণ যত বেশি টাকা হবে ততো মানুষের কাজে আসবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর