গত ২৪ ঘন্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় মোট ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে যশোর জেলা প্রশাসনের হিসাব।রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ডঃ ইকবাল কবীর জাহিদ জানান,রোববার যশোর জেলার ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪ টির রেজাল্ট করোনা পজেটিভ পাওয়া যায়।
প্রফেসর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআর ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। তারা এসব রোগীর অবস্থান জানতে পারবেন।এর আগে রোববার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ যে লকডাউনের গণবিজ্ঞপ্তি জারি করেন সেখানে বলা হয়েছিল,এই জেলায় এখন পর্যন্ত ৩০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন বলে পরীক্ষায় জানা গেছে।আজ সোমবার(২৭শে এপ্রিল) নতুন করে ৪ জনসহ যশোর জেলায় সর্বমোট ৩৪ জন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল।
বার্তা বাজার/এম.সি