করোনা চিকিৎসায় প্রস্তুত বসুন্ধরা অস্থায়ী করোনা হাসপাতাল

মহামারি করোনা রোগীদের চিকিৎসা সেবায় পুরোপুরি প্রস্তুত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত অস্থায়ী হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর চাইলে যেকোনো সময় এটিকে তাদের হাতে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।

এম এম জসীম বলেন, আমাদের যা প্রস্তুতি ছিল সব সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরর কিছু কাজ হয়ত বাকি আছে। কিন্তু সেটাও বেশিদিন লাগবে না। এখন স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর কেবল সময়ের ব্যাপার।

তবে স্বাস্থ্য অধিদপ্তরকে উদেশ্য করে তিনি জানান, দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল হবে এটি। কিন্তু কয়েকদিন ধরে আমরা খেয়াল করছি স্বাস্থ্য অধিদপ্তর এটি বুঝে নিতে আগের মত আগ্রহ দেখাচ্ছে না। তারা চিকিৎসক-নার্স সংকটের অযুহাতে বিষয়টা পিছিয়ে নিচ্ছে। কিন্ত সাময়িক সংকট মোকাবিলায় কয়েকজন দিয়েওতো শুরু করা যায়। পরে আরও স্বাস্থ্যকর্মী আনা যাবে।

এ বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম জানান, আমাদের লক্ষ্যমাত্রার ২ হাজার বেড মধ্যে ১৭০০ বেড প্রস্তুত হয়েছে। বাকিগুলো খুব দ্রুত হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর চাইলে একটা তারিখ নির্ধারণ করে বুঝে নিতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর